1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রহনপুর পৌর প্রশাসক জাকির মুন্সিকে বিদায় সংবর্ধনা

এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার পৌর প্রশাসক জনাব জাকির মুন্সিকে বিদায় সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রহনপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জাকির মুন্সির দায়িত্ব পালনকালে পৌরসভার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের কথা তুলে ধরে বক্তারা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মসম্পাদন কমিটির সদস্যবৃন্দ, পৌর সহকারী প্রকৌশলী (সিভিল) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, বিদ্যুৎ বিভাগের সাকেরা খাতুন, প্রধান সহকারী শারোয়ার জাহান, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা)সহ রহনপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষে পৌর প্রশাসক জাকির মুন্সিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তিনি দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রহনপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট