1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ, মুম্বাইয়ের নারী ও তিন শিশু উদ্ধার

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পক্ষ থেকে চোখ বেঁধে তিন শিশুসহ এক নারীকে জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর (পুশব্যাক) চেষ্টা করা হয়েছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সময়োপযোগী ও কঠোর তৎপরতায় সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

​গত রবিবার ২৬ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ভুক্তভোগীদের দাবি:
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, এক নারী ও তিন শিশু সীমান্তের শূন্যরেখায় চরম আতঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং কান্নাকাটি করছেন।

​ভুক্তভোগী ওই নারী জানান, তাঁরা ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। প্রায় ২০ বছর আগে তাঁর বিয়ে হলেও তাঁর স্বামীকে সেখানে আনা হয়নি। তাঁকে ও শিশুদের চোখ বেঁধে জোরপূর্বক মুম্বাই থেকে সীমান্তে নিয়ে আসা হয়।
ভিডিওতে তাঁদের বারবার মুম্বাইয়ে ফিরে যাওয়ার আকুতি জানাতে দেখা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরহাতে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

পাশাপাশি বর্তমান সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট