1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

আপত্তিকর অবস্থায় আটক হওয়া নারী এনসিপির কোনো নেত্রী নন।

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে এক নারীকে যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে নড়াইল জেলা এনসিপি নেত্রী উল্লেখ করে চালানো হয় প্রচারণা। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২০ জুলাই) নড়াইল জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই মাস আগে লোহাগড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। গণমানুষের অংশগ্রহণে আয়োজিত ওই কর্মসূচিতে পরিচিত ও অপরিচিত অনেকের মতো সংশ্লিষ্ট নারীও উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যদের মতো তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল। তবে অনুষ্ঠান-পরবর্তী সাংগঠনিক যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার পর তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রাথমিক যাচাই-বাছাই পর্যায়েই তিনি বাদ পড়েন। পরবর্তীতে গঠিত নড়াইল জেলা এনসিপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতেও তার কোনো পদ বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আলোচনায় থাকা ওই নারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নড়াইল জেলা কমিটি কিংবা দলের অন্য কোনো সাংগঠনিক কমিটির সদস্য নন। ফলে তাকে এনসিপির নেত্রী বা কর্মী হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। নড়াইল জেলা এনসিপির পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়।

এদিকে নড়াইল জেলা এনসিপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিশ্লেষণ করে অভিযুক্ত নারীর নাম পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট